× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ এএম

আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

শিবচরে জনসেবার নতুন বার্তা, রাতের আঁধারে সুবিধাবঞ্চিতদের পাশে এমপি হানজালা
নির্বাচনী প্রচারণার সময় জনসেবার ক্ষেত্রে হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছিল জনপ্রতিনিধিত্ব শুধু পদ-পদবি কিংবা ক্ষমতা ভোগের বিষয় নয়,বরং মানুষের সেবা করার দায়িত্ব।নির্বাচনের পর কুতুবপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্থানীয়রা সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

নির্বাচনের মাঠে দাঁড়িয়ে মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে যাননি মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, ‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব।’ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু করেছেন তিনি। আনুষ্ঠানিকতা কিংবা লোকদেখানো আয়োজনের বাইরে গিয়ে রাতের আঁধারে শিবচরের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

সম্প্রতি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এমনই এক ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করেন হানজালা। রাতের নীরবতায় একের পর এক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের দরজায় গিয়ে হাজির হন তিনি। সঙ্গে থাকা খাদ্যসামগ্রী তুলে দেন পরিবারের সদস্যদের হাতে। পাশাপাশি তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনের কথা শোনেন।

সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাঁর এ কার্যক্রমের বিভিন্ন দৃশ্য উঠে এসেছে। সেখানে দেখা যায়, দিনের ব্যস্ততা ও আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে রাতের বেলায় সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি। অনেক পরিবারের কাছে তাঁর এই উপস্থিতি ছিল আকস্মিক,আবার কারও কাছে তা হয়ে ওঠে আবেগঘন এক মুহূর্ত।

খাদ্যসামগ্রী পেয়ে কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা আবেগাপ্লুত হয়ে পড়েন। নতুন সংসদ সদস্য নিজে খাবার নিয়ে তাঁর বাড়ির দরজায় হাজির হওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। এ সময় সংসদ সদস্যের মাথায় হাত রেখে তাঁর জন্য দোয়া করেন সমিরুন্নেছা।

সমিরুন্নেছা বলেন, আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।

সমিরুন্নেছার এই বক্তব্যে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও জনপ্রতিনিধির সঙ্গে সাধারণ মানুষের দূরত্বের একটি চিত্রও ফুটে ওঠে। তাঁদের মতে, জনপ্রতিনিধি যদি মানুষের কাছে যান, তাঁদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ান, তাহলে জনগণও তাদের নির্বাচিত প্রতিনিধির প্রতি আস্থা ও প্রত্যাশা আরও দৃঢ়ভাবে ধরে রাখতে পারেন।

নির্বাচনী প্রচারণার সময় জনসেবার ক্ষেত্রে হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছিল জনপ্রতিনিধিত্ব শুধু পদ-পদবি কিংবা ক্ষমতা ভোগের বিষয় নয়,বরং মানুষের সেবা করার দায়িত্ব।নির্বাচনের পর কুতুবপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগকে স্থানীয়রা সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য,নির্বাচনের সময় প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হয়, সেটিই গুরুত্বপূর্ণ। সে জায়গা থেকে দায়িত্ব গ্রহণের শুরুতেই মানুষের দুয়ারে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাঁরা।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা জানান,নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি কথা বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পূরণে তিনি ধারাবাহিকভাবে কাজ করতে চান।

তিনি এ জন্য জনগণের কাছে কিছুটা সময় ও সমর্থন কামনা করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে জনগণের কাছে যে কথাগুলো বলা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করাই তাঁর অন্যতম প্রধান দায়িত্ব।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। নির্বাচনে তিনি ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের শুরুতেই তাঁর এমন কার্যক্রম নিয়ে শিবচরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে রাতের বেলায় সাধারণ মানুষের বাড়িতে সরাসরি উপস্থিত হওয়াকে অনেকে নতুন ধরনের জনসম্পৃক্ততার সূচনা হিসেবে দেখছেন।

সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধির সবচেয়ে বড় প্রত্যাশাগুলোর একটি হলো প্রয়োজনে তাঁকে কাছে পাওয়া। আর্থিকভাবে অসচ্ছল কিংবা নানা কারণে পিছিয়ে থাকা মানুষের অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও জনপ্রতিনিধির কাছে সরাসরি পৌঁছাতে পারেন না। সেই বাস্তবতায় জনপ্রতিনিধি নিজেই যদি তাঁদের কাছে পৌঁছে যান, তাহলে সেবার পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়।

কুতুবপুর ইউনিয়নে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার এ উদ্যোগ সেই প্রত্যাশাকেই সামনে নিয়ে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এটি যেন কেবল একটি স্বল্পমেয়াদি কার্যক্রমে সীমাবদ্ধ না থাকে বরং শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, দরিদ্র মানুষের সহায়তা এবং নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক উদ্যোগে পরিণত হয়।

নির্বাচনের আগে দেওয়া ‘আমার কাছে কাউকে আসতে হবে না, আমি নিজেই খাবার পৌঁছে দেব’ এই কথার বাস্তব প্রয়োগের মধ্য দিয়ে তাই নতুন সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালার জনসেবার যাত্রার একটি দৃশ্যমান সূচনা দেখছেন শিবচরের মানুষ। এখন তাঁদের অপেক্ষা নির্বাচনী ইশতেহারে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতিও কতটা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়।


মন্তব্য করুন

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

  • 'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সব খবর

আরও পড়ুন

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

শিবচরে ১০০ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার, ২৭ দুস্থ পরিবার পেল ঢেউটিন

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

আদালত চত্বরে পরিচয়, এরপর নারী ও শিশুর করুণ পরিণতি

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team